রবিবার, ৪ জুন, ২০১৭

ব্যর্থ প্রেম
জোনাকী আক্তার
প্রেম কিংবা ভালোবাসায় ছিলোনা বিশ্বাস
মনে হতো কপোত কপোতীর পাশে থাকার মিছে আশ্বাস,
বন্ধুরা সব বলতো হেসে, তুই যো হৃদয়হীনা !
ভালোবাসার মূল্য তুই কখনোই বুঝবিনা।
তাদের কথা কতটা মিথ্যা ছিলো জানা ছিলোনা,
কিন্তু তোমাকে সত্যিই ভালোবেসে ছিলাম।
একটা ভালোবাসার ভাসিয়ে ছিলাম
সুখের দরিয়াতে অনন্তকালের জন্য,
তোমার সাথে কাটানো হয়নি অনন্তকাল
ক্ষণকালই ছিলে সেই তরীতে।
সুখের দরিয়া সেদিন কষ্টের নীলে মিশে গিয়েছিলো,
যেদিন তুমি ভাসতে ভাসতে চলে গেলে অন্য পাড়ে,
ভালোবাসলে সমস্ত প্রতিকুলতায় পাশে থাকা
এক সাথে বাধা বিঘ্ন অতিক্রম করা ।
তুমি তো তা করনি , দূরে চলে গেছো
একটা ছোট ঝড়েই পর হয়ে গেছো ,
ভালোবাসতে শিখেছো ঠিকই, কিন্তু মূল্য দিতে শিখোনি ।
জানার তীব্র ইচ্ছা হয় আজও
সত্যিই তোমার মাঝে হৃদয় বলতে কিছু ছিলো ?
নাকি আমিই ছিলাম হৃদয়হীনা ?
যদি তাই হতো, তবে তোমার ফিরার পথ চেয়ে
প্রতি ক্ষণ প্রতীক্ষায় থাকা হতো না ।
তোমার নিয়ে যে জগত্‍টা ছিলো
সেখানে আজও শূণ্যতার আর্তনাদ থাকতোনা।
তাতে কি ? ভালো তো আছো তুমি
আমি না হয় শূণ্যতার মাঝেই
বিলীন হয়ে যাবো কোনো একদিন ।

বুধবার, ৩১ মে, ২০১৭

ছায়াসঙ্গী
জোনাকী আক্তার
তুমি তো আর তুমি নেই
মিশে আছো আঁধারে
ভীত সন্ত্রষ্ট আমি
তুমি আছো বলেই সেই আঁধারেই থাকি ।
তোমাকেই পথের পাথেয় ভেবে
সেই আঁধারে আলো খুঁজি ।
অবোধ আমি কত যে ভুল করি
ভুল করে ভুল পথে চলি ,
তুমি তো আমার ছায়া সঙ্গী হয়ে,
ক্ষীণ জ্যোতি হয়ে এগিয়ে চলার পথ দাও দেখিয়ে ।
তুমি তো আর তুমি নেই
মিশে আছো বিষন্নতায়,
একলা যখন কাটে বেলা
স্মৃতি হয়ে দাও দেখা ।
তোমার রেখে যাওয়া স্মৃতি কষ্ট দিলেও,
সময়ের চাকার গতি যখন থেমে যায় আমার কাছে,
তুমিই তখন অদৃশ্যভাবে থাকো পাশে ।
যত দূরেই থাক না কেন
আছো তুমি আমার ছায়া সঙ্গী হয়ে ।

শুক্রবার, ২৬ মে, ২০১৭

রূপন্তি
জোনাকী আক্তার
এইতো প্রায় সেদিনের কথা
ঘোর অমাবস্যা ভেদ করে ,
পূর্ণিমার চাঁদ দেখা দিয়েছিলো ।
সেই সাথে বাবা-মার ঘর আলোকিত করে
ফুলের মত ফুটফুটে এক কন্যার আবির্ভাব হয় ।
যেই দেখে সেই বলে
বেশ হয়েছে , বেঁচে থাকুক
অনন্তকাল ।
চক্ষুযুগল হরিণের ন্যায় মায়াবিনী
গোলাপের পাপড়ির মত ঠোঁট ।
বাবাও আদর করে নাম রাখে রূপন্তি ,
রূপু বলেই ডাকতো সবাই
মুগ্ধ হতো আদু আদু কথা বলায় ,
ছোট ছোট পায়ে গুটি গুটি পদচারণ
যেন সবার হৃদয় কেড়ে নিতো ।
ইচ্ছা ছিলো বাবার মেয়ে বানাবে ব্যারিস্টার
দেখতে দেখতে রূপু বাবা-মার কোল ছাড়লো
স্কুলের গন্ডি পেরুলো ,
সেবার জেলার মাঝে রূপুই হলো সেরা,
খুশি বাবা-মার চোখ জ্বল জ্বল করে উঠলো,
পাড়া-পড়শি সবাই বলে
মেয়ে তো নয় যেনো রূপুর কাঠি,
বাবা-মাকে বলতো তখন
মেয়ে যে তাদের মানুষ হবে,
যশ ছড়াবে সবার ।
বাবার ইচ্ছা করতে পূরণ
গেলো উচ্চ শিক্ষা নিতে,
কে জানতো হায় !
এখানেই তার কপাল পুড়বে ,
বাবার দেখা স্বপ্ন ভাঙ্গবে ?
সেখানেরই এক প্ৰভাবশালী নরপশুর ,
সরলমনা রূপু পড়লো কুনজরে।
প্রণয়ের ফাঁদে দিয়েছিলো পা,
দেখেছিলো আরও একটি স্বপ্ন ।
সেই স্বপ্নই যে তার জীবনে হবে অভিশাপ,
কে জানতো তা ?
বিশ্বাস করে রূপু গিয়েছিলো নরাধমের সাথে,
জানতোনা রূপু তার বিশ্বাস ছিলো মূল্যহীন
সেই নরপশুর কাছে ।
রাগে,দু:খে ,ক্ষোভে আর হতাশায় সেদিনই রাতের অন্ধকারে
রূপু পথ বেছে নেয় আত্মহননের ।
পাড়া-পড়শিদের মাঝে যারাও ছিলো রুপুর সাফল্যে পঞ্চমুখরিত
তারাও এখন নির্দ্বিধায় কটুবাক্যে দেয় ধিক্কার ,
প্রাণ হারালো রুপন্তি , মান হারালো বাবা ।

স্মৃতিচারণ
জোনাকী আক্তার

সময়ের কাছে আবদ্ধ আমি ,
তোমার কাছে স্বার্থপরতা ।
তারপরই এক দূর্ভেদ্য প্রাচীর.
যেনো কেউ কারো নই ।
কিন্তু দেখো , বিষন্ন বিকেল
ভাবনার প্রতীকে তোমার প্রতিচ্ছবি ,
না ভুলতে পেরেছো তুমি , না আমি ।
পিছুটান , আর কিছু স্মৃতি
মুক্তি দিবেনা তোমাকে কিংবা আমাকে
তবুও ভালো আছি , অনেক ভালো ,
মিথ্যার মুখোশে নিজেকে জড়িয়ে ।





বেলা শেষে একলা আমি
জোনাকী আক্তার
চাইনা তোমার জন্য নতুন করে রাত জেগে থাকতে
তবুও কেটে যায় একের পর এক নির্ঘুম রাত ,
চাইনা তোমার জন্য হৃদয়ের রক্তক্ষরণ
নোনা জল হয়ে ঝরুক ,
তবুও ঝরছে অবিরত দু নয়ন বেয়ে
তোমার জন্যই অনিমেষ ,
হয়ত থেমে যাবে সেদিন
যেদিন আমিই হবো শেষ ।
চাইনা তোমার জন্য গড়ে ওঠা শূণ্যতা আবারো করুক গ্রাস ,
পারিনা পূর্ণতায় ভরিয়ে দিতে
নি:সঙ্গতার সাথেই যে আমার বাস ।
পরম নির্ভরতায় তোমার পথ সঙ্গী হয়েছিলাম ,
চাইনা নতুন করে আর নির্ভরশীল হতে ,
তোমার জায়গাতে অন্য কাউকে বসাতে ,
কষ্ট হয় দিন শেষে যখন কেউ থাকে না পাশে ,
থেমে যাই তোমায় ভেবে
 চলছি আজও স্মৃতি গুলো আঁকড়ে ধরে,
কণ্টকাকীর্ণ একলা পথেই
শুধু তোমার জন্যই অনিমেষ ।

আমি কষ্টে নেই
জোনাকী আক্তার
কষ্ট পেতে পেতে কষ্টগুলোর সাথে,
মিশে একাকার হয়ে গেছি,
এখন আর কষ্টকে কষ্ট মনে হয়না,
কষ্টগুলোকে এত বেশি সহ্য হয়ে গেছে
তুমি তা ভাবতেও পারবেনা ।
এক সময় তোমার অভিমানগুলো
কুঁড়ে কুঁড়ে কষ্ট দিতো।
একটা দিন কথা না বলায়,
অঝোরে ঝরতো কষ্টের জল দু'নয়ন বেয়ে ।
জানো তো খুব কষ্ট হতো
তোমার প্রতিটা অবহেলা ,
মাঝে মাঝেই দূরে চলে যাওয়ার ভয়টা ।
তোমাকে হারিয়ে ফেলার ভয়ে ,
তোমার থেকে দূরে থাকার ভয়ে ।
কত যে রাত কেটেছে নির্ঘুম ,
কত টা যে কষ্ট পেয়েছিলাম
তুমি তা ভাবতেও পারবেনা ।
যেদিন তুমি সত্যিই চলে গেলে,
সেদিন থেকে যেন পাথর হয়ে গেছি ।
তোমার জন্য , তোমাকে হারানোর জন্য
একদমই কষ্ট হয়না ।
কষ্টের বাণে জর্জরিত হয়েও
দিব্যি হাসতে পারি ,
চোখের জল ফেলেও
নির্বিঘ্নে বলতে পারি ,
আমি বেশ ভালো আছি
তুমি তা ভাবতেও পারবেনা ।

বৃহস্পতিবার, ১৮ মে, ২০১৭

ভালোবাসার ঘোর
জোনাকী আক্তার
তোমাকে দিবো বলে
ঘোর বর্ষণ মাথায় নিয়ে ,
বকুল ফুল এনেছিলাম পরম যত্নে ।
ফুলগুলোর মালা গেঁথেছিলাম
শুধু তোমাকে দিবো বলে ।
নাহ্, তোমাকে আর মালাখানা দেওয়া হয়নি।
কি করে দিবো বলো ?
মালা গাঁথা শেষ করে
বেড়িয়েছিলাম তোমার অন্বেষণে ,
পেয়েছিলাম তোমায় খোঁজে
কিন্তু তখন যে আর তুমি ছিলেনা ,
ছিলে অন্য কেউ, অন্য কারো ।
ফিরেছিলাম সেদিন চুপটি করে
নিরাশায় অশ্রু সিক্ত নয়নে।
কত আশা নিয়ে গিয়েছিলাম ছুটে
তোমার কাছে , তোমার ভালোবাসার জন্যে ।
নাহ্, তুমি কথা রাখোনি
ঠকিয়েছো আমায় তোমার ছলনায় ,
কাঁদিয়েছো মিথ্যা ভালোবাসায় ।
অন্ধ ছিলাম সেদিন,
ঘোর কেটেছে আমার ।
আজ বুঝতে পেরেছি
যা হবার নয় তা কখনোই হবেনা ,
মিছে তোমায় দোষ দিয়ে কি লাভ ?
আমার অদৃষ্টে যে তুমি ছিলে না ,
কি করে পাবো বলো ?

কেন এমন হয় জোনাকী আক্তার ************************** ভাঙা গড়ার খেলায় নিজেকে বারবার গড়ি, দু:খ-সুখের ভেলায় ঘুম ভাঙার মতই কেটে যায় সুখের রেশ...