অঝোর ধারা বৃষ্টি গোনা
সন্ধ্যা আর আমি
মাঝখানেতে তিতির সোনা
প্রাণ গিয়েছে থামি ৷৷
ওপারেতে মুক্ত আকাশমেঘের আনাগোনা
এ-পারেতে মিটিমিটি
উষ্ণ আদর ছোঁয়া,
ওপারেতে কান্না ভেজা
বৃষ্টি মাদল গাওয়া ৷৷
এ-পারেতে মন খারাপি
সিক্ত আগল খোলা
ওপারেতে বৃষ্টি ফোঁটায়
বকুল গাঁথা মালা ৷৷