বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারি, ২০১৭

কাব্যহীন কবিতা
জোনাকী আক্তার


একা পথ চলতে কখনোই কষ্ট হয়না
আমি যে একলা পথেরই পখিক ।
তবে কষ্ট হয় তোমায় ভেবে
তুমি তো আমার একলা পথেরই সঙ্গী হয়েছিলে ।
কিন্তু তুমি তো মাঝ পথ থেকে সঙ্গী হয়ে
আরো একা করে দিয়ে গেলে ।
রাতগুলো একাই জেগে কাটিয়ে দিতাম
খুব বেশী কষ্ট হতনা একাকীত্বের সময়টুকুতে
তুমি তো আমার সেই নিদ্রাহীন রাতেরই ঘুম হতে চেয়েছিলে
পারোনি হতে বরং দিয়েছো আরো কষ্টের সাগরে ডুবিয়ে ।
ভালোবসার পরশটুকু তোমার কাছেই পেয়েছিলাম
তার বিনিময়ে যে আরো কষ্ট পেতে হবে ভাবিনি
আমি যে ভালোবাসায় বড্ড কাঙাল
সব ভুলে গিয়ে তোমাকে দিয়ে ভালোবেসেছিলাম ।
কিন্তু তুমি বুঝনি এমনো হতে পারে
বুঝেও না বুঝার করে চলে গেছো দূরে
আমার দেওয়া কষ্ট কি খুব বেশিই ছিল-
একবার তো বলতে পারতে ,
চিরতরে নীরব হয়ে যেতাম তোমার কাছে
কিন্তু তুমি তো বিনাবাক্যে চলে গেলে ॥
রাঙাবো তোমায় ভালোবাসা দিয়ে
জোনাকী আক্তার

যদি তুমি আসো ফিরে
সাজিয়ে নিবো নিজেকে নতুন করে ,
ভরিয়ে দিবো তোমায় ভালোবাসা দিয়ে
বসন্তের নতুনত্বের রঙিন পরশ নিয়ে ॥

যদি তুমি আসো ফিরে
রক্তিম কৃষ্ণ চূড়ার ফুলের মত
রাঙাবো তোমায় ভালোবাসার রং দিয়ে
মনের মাধুরী মিশিয়ে ।

যদি তুমি আসো ফিরে
ফুলে ফুলে উড়ে যাওয়া প্রজাপতির ডানায়
মিশে যাবো দু'জনে কল্পকথায় ।
হারাবো দু'জনে কোন এক অজানা পথে
পাখির কলতানে মুখরিত গোধূলী লগ্নে ।

যদি তুমি আসো ফিরে
পলাশ ফুলের মালা গেঁথে দেবো তোমায়
একরাশ রজনীগন্ধা ফুলে সুরভে সুরভিত করে
স্বর্গীয় ভালোবাসা করব সমর্পন তোমার হৃদমাঝারে ।

শুধু তোমার জন্য কত শত স্বপ্ন রেখেছি সাজিয়ে
ভালোবাসার পসরা দিয়ে হৃদ প্রকোষ্ঠে
আসবে কি ফিরে বসন্তের আমন্ত্রণে ,
নাকি খালি হস্তে দিবে ফিরিয়ে
অবজ্ঞা আর অবহেলার স্বরে ।
যদি নাই বা আসো সব আশা যে হবে বৃথা
বুঝবে কি তুমি আমার মনের ব্যথা ?
ভালোবাসাহীন হৃদয়
জোনাকী আক্তার

ভালোবাসা হীন
পারবে কি তুমি বিন্দু বিন্দু ভালোবাসা দিয়ে
শূণ্য হৃদয়টা ভরিয়ে দিতে ?
যদি না পারো তবে এসো না তুমি
আমায় ঘিরে থাকা শূণ্যতা গুলো
তোমায় গ্রাস করে নিবে শূণ্য দিগন্তে
পারবে না তুমি সহ্য করতে আমার শূণ্য হৃদয়ের দেওয়া কষ্টগুলোকে ।
ফিরে যাও তুমি কষ্ট পাবার আগেই
তোমার সাজানো ভালোবাসার পসরা নিয়ে ,
চাইনা আমি আমার কষ্টগুলো ছুঁয়ে যাক
তোমার কোমল হৃদয়ের প্রকোষ্ঠে ,
যদি আমার বর্ণহীন স্বপ্নগুলোকে না পারো
রঙিনত্বে পরিণত করতে,
তবে এসো না তুমি -
চাইনা তোমার রঙিন স্বপ্নগুলোও বিবর্ণ হোক
আমার বর্ণহীন স্বপ্নের স্পর্শে ।
ফিরে যাও তুমি তোমার ভালোবাসার পসরা নিয়ে
পারবেনা তুমি ভালোবাসা হীন হৃদয়ে
নতুন ভালোবাসার জন্ম দিতে ।
কষ্ট পাবে , পারবেনা তুমি সহ্য করতে,
সেটাই বরং ভালো হবে
ভালোবাসাহীন হৃদয়ে ,ভালোবাসার ফুল না ফুটিয়ে
যে পথে ছিলে তুমি সেই পথেই ফিরে গেলে ।

মঙ্গলবার, ২৪ জানুয়ারি, ২০১৭

ভাঙ্গা কঙ্কন
জোনাকী আক্তার

জন্ম থেকে আজ অবধি চোখের জলেই নেয়ে এলাম ।
সুখের ছোঁয়া পাবার আশায়
কষ্টের সাগরে ভেসে গেলাম ।

রঙিন স্বপ্ন সাজাতে গিয়ে স্বপ্ন দেখতেই ভুলে গেলাম ।
যে আশায় বাঁচতে শিখাছিলাম
সেই আশাতে যেন নিজেই পতন হলাম ।

চোখের জল মুছে একটু হাসার চেষ্টা করায়
মস্ত বড় ভুল আমার ,
হয়তো বা ভুলটা সেদিনই করেছিলাম
স্রষ্টার কাছে সুন্দর পৃথিবীতে আসার ফরিয়াদ জানিয়ে ।

ভুলের দণ্ডে দণ্ডিত হয়ে
অবজ্ঞা আর অবহেলায় পেয়ে গেলাম ,
কেউ বা পাশে থাকার প্রতিশ্রুতি দিলেও
চিরকাল নি:স্বঙ্গই রয়ে গেলাম ।

আর কত কাল ঝরাবে বলো
চোখের কোণ বেয়ে অশ্রু আমার ?
আর কবে ভিড়াবে বলো
সুখের তীরের কিনারায় ?

সোমবার, ২৩ জানুয়ারি, ২০১৭

তাচ্ছিল্যের হাসি
জোনাকী আক্তার

ইচ্ছা করে আকাশ-বাতাস অট্টহাসিতে ভরিয়ে দিতে
কোনো আনন্দ বা খুশির নয়
অবজ্ঞা আর তাচ্ছিল্যের হাসিতে ।

নামি দামি খাবার সামনে নিয়ে দিব্যি খাচ্ছে পেট পুড়ে
সস্তা খাবারও জুটেনা কখনো
অর্ধাহারে আর অনাবাসে থাকা শিশুগুলোর
কেউবা যদি সামনে এসে
খারারের জন্য হাত দেয় বাড়িয়ে ,
ঘৃণ্য আর তাচ্ছিল্যের স্বরে
দূর দূর করে দেয় তাড়িয়ে ।

কি করে বুঝবে তারা ক্ষুধার যে কত জ্বালা
সোনার চামচ মুখে দিয়ে
জন্ম যে তাদের ।
ধিক তোমাদের এই মানবতা কে
এই বুঝি ভালোবাসা মানুষ মানুষের তরে !
তাচ্ছিল্য আর অবজ্ঞা তো তাদেরকেই
যারা অবহেলা করে অসহায় মানুষগুলোকে ।

রবিবার, ৮ জানুয়ারি, ২০১৭

ফিরে আসুক ভালোবাসা
~~~~~~~জোনাকী আক্তার  

আবারো ফিরে আসুক ভালোবাসা
দিনের আলোয়-
সূর্যের বিকিরিত কিরণমালায় ,
কাক ডাকা ভোরে আর কুয়াশায় ঘেরা
ঘাসের বুকে জমে থাকা শিশিরের কণায়
ঘুচে যাক সব কষ্ট ভালোবাসার প্রতিক্ষায় থাকা
প্রতিটা সময়ের বিরহের যন্ত্রণা ॥

আবারো ফিরে আসুক ভালোবাসা
দক্ষিণায় বহে যাওয়া স্নিগ্ধ শীতল হাওয়ায়,
ছোঁয়ে যাক ব্যথায় ভরা হৃদয়ে
মুছে যাক ভালোবাসা হারানোর তীব্র হাহাকার ।

আবারো ফিরে আসুক ভালোবাসা
রাতের আকাশের বুকে ঝরা জ্যোত্‍স্না ধারায়
কেটে যাক সঙ্গীহীন মানুষের একাকী রাত জাগা
মায়াবী জ্যোত্‍স্নার আলোর ছোঁয়ায় ।

জানি যে গিয়েছে চলে , আসবেনা আর ফিরে
তবুও ভালোবাসার শিহরণ আসুক ফিরে স্পন্দনে
একটু হলেও হাসুক ভালো থাকার ছলে
নিরবে কষ্ট চেপে সব কান্না ভুলে ॥

শুক্রবার, ৬ জানুয়ারি, ২০১৭

অচেনা মানুষ
জোনাকী আক্তার
মাঝে মাঝে মনে হয় সবই যেন থেমে গেছে
কোন একটা দৈবশক্তির কালো ছোবলে 
নিষ্প্রাণ চারপাশ আর থেমে যাওয়া কোলাহলে,
কাছের মানুষের দূরে চলে যাওয়ায় শূণ্যতার পরশে ।
সবই থাকে ঠিক শুধু থাকে না হঠাত্‍ আসা
কাছের মানুষের বেশে আসা এক অচেনা মানুষ,
চলে যাবার সময় করে যায় একা
কেড়ে নিয়ে তিলে তিলে গড়ে ওঠা সব ভালেবাসা ।
ভালোবাসাহীন হৃদয় না পারে নতুন করে স্বপ্ন দেখতে
না পারে অচেনা মানুষের মত অভিনয় করে দূরে সরে যেতে
শুধুই পারে থামিয়ে দিতে তার জীবনের পথ চলা
যদিও বা কেউ অবিরত চলে জীবনের পথে পেতে হয় আঘাত প্রতি বেলা ।

কেন এমন হয় জোনাকী আক্তার ************************** ভাঙা গড়ার খেলায় নিজেকে বারবার গড়ি, দু:খ-সুখের ভেলায় ঘুম ভাঙার মতই কেটে যায় সুখের রেশ...