শুক্রবার, ১৪ অক্টোবর, ২০১৬


~~~~~~পথ শিশু
~~~~~~~~জোনাকী আক্তার

জন্মটা আমার কোথায় জানা নেই ,
তবে এইটুকুই মনে হয় মা
তোমার কুল জোড়েই এসেছিলাম
এই নিষ্ঠুর-নির্দয় , ক্ষুধা আর তৃষ্ণায়পূর্ণ পৃথিবীতে ।

পথে পথে ঘুরি আর জীবিকা খুঁজি
যেখানে রাত্রি নামে , সেখানেই দু'চোখ বুজি ,
আপন আবাস আর আপন জন বলতে কোনটাই নেই
শুধু আমি আছি আর আছে বিশাল আকাশ
খোলা আকাশটার নিচেই আমার স্থায়ী নিবাস ।

মাঝে মাঝেই চোখের কোণে অশ্রু জমে যায়
যখন দেখি মা নামের মানুষটি ,
তার সন্তানকে জড়িয়ে নেই পরম স্নেহ আর মমতায়
জানো তো মা , আমারও অনেক ইচ্ছা জাগে
তোমার ভালোবাসা -আদর স্নেহে ভাগ বসায় ।

যখন ক্ষুধার যন্ত্রণায় দ্বারে দ্বারে ঘুরি
কত লোকে পায়ে যে পড়ি
কেউ দেয়না এক মুঠো অন্ন তুলে মুখে আমার
রাস্তার পাশে ফেলা উচ্ছিষ্ট খাবারগুলোই জুটে অভাগার ॥
দিন শেষে যখন চারপাশ নিস্তব্ধ করে রাত নামে
সবাই যখন শান্তির নিদ্রায় ঢলে পড়ে ,
আমারও ইচ্ছা করে সারা দিনের ক্লান্তি ভুলে ,
গভীর ঘুমে আচ্ছন্ন হতে মাথা রেখে তোমার কুলে ।

ভাগ্যটা আমার হয়ত একটু বেশিই খারাপ
তাই হয়তআমি তোমাদের থেকে দূরে ,
জানি কখনোই আর হবেনা ফিরা
তোমাদের আদর-স্নেহ আর ভালোবাসার নীড়ে ॥

শনিবার, ১ অক্টোবর, ২০১৬


ঝরা পাতা
Junaki Akter
ঝরা পাতার মত যখন ঝরে পড়েছিলাম
তোমার জীবনের বৃক্ষ থেকে ,
একটুও কষ্ট হয়নি আমার
এই ভেবে নিজেকে সান্ত্বনা দিয়েছিলাম
তোমার ছায়াতেই তো আমি আছি ।
আমার এই সুখটুকুও আর বেশিদিন থাকলনা
একটা দমকা ঝড়ো হাওয়া এসে
উড়িয়ে নিয়ে গেল তোমার সীমানার বাইরে ।
বাকহীন মানুষগুলোর মত শুধু চেয়ে দেখা ছাড়া
আর অবিরত অশ্রু ঝরানো ছাড়া কিছুই করার ছিলনা ,
বিধির বিধানটা মেনে নিয়েই
তোমার থেকে ক্রোশ ব্যবধানে
আমার বিচরণ অবলীলার কষ্টপরীতে ।

শুক্রবার, ২৩ সেপ্টেম্বর, ২০১৬


ভ্রান্ত
Junaki Akter
খোঁজতে তারে
হারিয়ে গেছি অন্ধকারে 
পথ ভোলা পথিকের মত ॥
অন্ধকারের ছোবলে
চেনা পথগুলোও আজ
অচেনা পথের মত ॥
অন্ধকার পথের
শেষ সীমানা খোঁজি
দিকভ্রান্ত নাবিকের মত ॥
ক্ষীণ আলো আশায়
আছি চেয়ে প্রতীক্ষায়
নিষ্ক্রীয় পরজীবীর মত ॥



অভিমানী
-------Junaki Akter
যদি কাঠফাটা রোদ্দুরে পুড়ে যাই ,
আমি একা 
বলব না কভু তোমায় তপ্ত দেহে
ছুঁয়ে দিতে তোমার স্নেহের হিমেল ছোয়া ॥
যদি শ্রাবণের ধারায় অশ্রু ঝরায় ,
আমি একা
বলব না কভু তোমায় অশ্রুসিক্ত বদন
ছুয়ে দিতে তোমার মমতার ছোঁয়া ॥
যদি নিঝুম রাতগুলোতো জেগে থাকি,
আমি একা
বলব না কভু তোমায় ঘুম পাড়িয়ে দিতে
তোমার মিথ্যা আর ছলনা দিয়ে সাজানো ভালোবাসার গল্প বলে ॥

বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর, ২০১৬


তুমি নেই বলে
জোনাকী আক্তার

আমার ভালোবাসার নদীটা শুকিয়ে গেছে
এখন আর সাথে কারনে-অকারনে অভিমান করে
দু'কূল ছাপিয়ে অশ্রু ঝরেনা ।
নদীতে এখন আর রঙ্গিন স্বপ্নের তরী ভাসেনা ,
ভাসে শুধু ধুসর বর্ণহীন কষ্ট আর মৃত কল্পনা ।
যেন না এক পাওয়া কষ্টের স্তূপের চর ,
জানো তো , এভাবে নদীটার বয়ে চলা
কতটা কষ্টকর ?
তুমি নেই বলে
হৃদয়ের ভেতরটা যেন চৈত্রের খর রৌদ্রের দাবদাহে ,
আমার ভালোবাসার নদীটা শুকিয়ে গেছে ।
নদীতে আর প্রাণোচ্ছ্বল ঢেউগুলো নেই ,
চিরতরে শান্ত হয়ে গেছে
শুধু তুমি নেই বলে ॥



রবিবার, ২৮ আগস্ট, ২০১৬


চারপাশের কোলাহলগুলো থেমে গেছে ,
শুধু থামেনি কষ্ট করে নেওয়া শ্বাসটুকু ,
আর মাথায় বয়ে যাওয়া অসহ্য যণ্ত্রনা ।
হয়ত থামার কথা না ,
কষ্টের সবগুলো ধাপ বুঝাতে এদের ত্রুটি নেই ।
ইচ্ছা করে সব কষ্ট গুলো থেকে মুক্তি পেতে ,
সুস্হ বিবেকের মানুষগুলো পারেনা ,
স্বচ্ছায় মুক্তির পথ খোঁজে নিতে ।
অন্যের সাথে যেমন নিষ্ঠুর আর রূঢ় আচরন করে ,
নিজের সাথে আরো বেশি করে ।
তাই অবিরত বইয়ে বেড়ায় ,
কারো ভাঙ্গা প্রতিশ্রুতি নিয়ে ,
কারো অবহেলা সহ্য করে ।
হয়ত এভাবেই এক সময় হারিয়ে যাবে
না ফেরার দেশে ,
মিশে যাবে দূরে কোন এক নীল আকাশে


#অসমাপ্ত_নীল_কষ্ট
#Junaki

শুক্রবার, ২৬ আগস্ট, ২০১৬



Junaki Akter


সব সময় খেয়াল রাখা মানুষটি
এক সময় জীবন থেকেই হারিয়ে যায় ।
হয়ত নিজের কারনেই
নয়তবা কোন পরিস্থিতি মোকাবিলার জন্যই ।
তবুও তাকে ভুলা যায়না ,
শত চেষ্টা করেও ।
যে মানুষটির সাথে একটা দিন
কথা না বলে থাকা সব চেয়ে কষ্টকর ,
একটা সময় সেই মানুষটির সাথে কথা
না বলে দিনের পর দিন কেটে যায় ।
হয়ত কোন ব্যস্ততার কারনে ভুলে থাকা,
নয়তবা সময়ের বিবর্তনে ভুলে থাকার অভিনয় করা ,
যেন এক দৈনন্দিন তালিকা হয়ে যায় ।
হয়ত জীবন চলার পথে ,
দু'জনের পথ কখনো একি
গন্তব্যে এসে থেমে যায় ।
তখন আর কিছুই বলার থাকে না ,
শুধু ভালো আছো প্রশ্নটি করা ছাড়া ।
মাঝে মাঝে এই ছোট্ট প্রশ্নটির উত্তরও নিজের কাছে থাকেনা ,
ভালো আছি বলতে গিয়েই থেমে যেতে হয় ,
নিজের কাছে , নিজের ভেতরে বাস করা মানুষটির কাছে ।
আদৌ কি ভালো আছি ?
তবে কেন মিছে বলা ?
এর উত্তরটাও জানা থাকেনা ,
তবুও শুকনো একটা হাসি দিয়ে , বলতে হয়
ভালো আছি , অনেক ভালো
যেমন টা তুমি চেয়েছিলে ।


কেন এমন হয় জোনাকী আক্তার ************************** ভাঙা গড়ার খেলায় নিজেকে বারবার গড়ি, দু:খ-সুখের ভেলায় ঘুম ভাঙার মতই কেটে যায় সুখের রেশ...