বুধবার, ২৩ নভেম্বর, ২০১৬

একাকী জীবন
জোনাকী আক্তার
আজ আমি ভালো নেই
বড্ড একা শুধু তোমার শূণ্যতায়,
ভাবিনি একসাথে চলার মাঝপথে
হাতটি ছেড়ে দিবে অবেলায় ।
যদি কোন ভুল থাকে অগোচোরে আমার
শুধরে নেওয়ার সময়তো দিতে পারতে একটিবার ,
কিছু না বলেই একা রেখে চলে
একবারও ভাবোনি তুমি, তোমাকে ছাড়া কতটা নি:স্ব অন্তরালে ।
সবার থেকে দূরে সরিয়ে
তুমি চলে গেছো আজ বহুদূরে ,
না পারি আজ একা চলতে
না পারি সব ভুলে নতুন করে বাঁচতে ,
ভালোবাসাহীন জীবন কতটা দুর্বিষহ
তোমার হয়তো জানা নেই ,
জানতে ইচ্ছে করে সত্যিই কি তুমি ভালো আছো
নাকি ভালো থাকার মুখোশে আবৃত ?

শুক্রবার, ১৮ নভেম্বর, ২০১৬

অবলা
জোনাকী আক্তার

বিধাতার দিয়েছে সম-অধীকার
শুধু দেয়না পুরুষশাসিত সমাজ ,
মেনে নিতে বাধ্য করে তাদের মতবাদ
কখনো যদি কেউ করে প্রতিবাদ
দিতে হয় জান , নয়তো হতে হয় সমাজচ্যুত ।
বলো আর কত কাল দাবিয়ে রাখবে অবলা বলে
আর কত করবে বিদ্ধ নির্যাতনের ,
কত কাল ঝরাবে তোমরা পরাজয়ের জল
আর কত বন্ধি থাকবে অন্ধকার প্রকোষ্ঠে অবলার দল ?
না করে আঘাত , বাড়িয়ে দাও হাত
অবলাও হতে পারে তোমাদের সম ,
যদি দাও সুযোগ তাদের সামনে এগুবার
শুনবে সেদিন নারী আর নারীত্বের জয়ের ধ্বনি ।

শুক্রবার, ১৪ অক্টোবর, ২০১৬


~~~~~~পথ শিশু
~~~~~~~~জোনাকী আক্তার

জন্মটা আমার কোথায় জানা নেই ,
তবে এইটুকুই মনে হয় মা
তোমার কুল জোড়েই এসেছিলাম
এই নিষ্ঠুর-নির্দয় , ক্ষুধা আর তৃষ্ণায়পূর্ণ পৃথিবীতে ।

পথে পথে ঘুরি আর জীবিকা খুঁজি
যেখানে রাত্রি নামে , সেখানেই দু'চোখ বুজি ,
আপন আবাস আর আপন জন বলতে কোনটাই নেই
শুধু আমি আছি আর আছে বিশাল আকাশ
খোলা আকাশটার নিচেই আমার স্থায়ী নিবাস ।

মাঝে মাঝেই চোখের কোণে অশ্রু জমে যায়
যখন দেখি মা নামের মানুষটি ,
তার সন্তানকে জড়িয়ে নেই পরম স্নেহ আর মমতায়
জানো তো মা , আমারও অনেক ইচ্ছা জাগে
তোমার ভালোবাসা -আদর স্নেহে ভাগ বসায় ।

যখন ক্ষুধার যন্ত্রণায় দ্বারে দ্বারে ঘুরি
কত লোকে পায়ে যে পড়ি
কেউ দেয়না এক মুঠো অন্ন তুলে মুখে আমার
রাস্তার পাশে ফেলা উচ্ছিষ্ট খাবারগুলোই জুটে অভাগার ॥
দিন শেষে যখন চারপাশ নিস্তব্ধ করে রাত নামে
সবাই যখন শান্তির নিদ্রায় ঢলে পড়ে ,
আমারও ইচ্ছা করে সারা দিনের ক্লান্তি ভুলে ,
গভীর ঘুমে আচ্ছন্ন হতে মাথা রেখে তোমার কুলে ।

ভাগ্যটা আমার হয়ত একটু বেশিই খারাপ
তাই হয়তআমি তোমাদের থেকে দূরে ,
জানি কখনোই আর হবেনা ফিরা
তোমাদের আদর-স্নেহ আর ভালোবাসার নীড়ে ॥

শনিবার, ১ অক্টোবর, ২০১৬


ঝরা পাতা
Junaki Akter
ঝরা পাতার মত যখন ঝরে পড়েছিলাম
তোমার জীবনের বৃক্ষ থেকে ,
একটুও কষ্ট হয়নি আমার
এই ভেবে নিজেকে সান্ত্বনা দিয়েছিলাম
তোমার ছায়াতেই তো আমি আছি ।
আমার এই সুখটুকুও আর বেশিদিন থাকলনা
একটা দমকা ঝড়ো হাওয়া এসে
উড়িয়ে নিয়ে গেল তোমার সীমানার বাইরে ।
বাকহীন মানুষগুলোর মত শুধু চেয়ে দেখা ছাড়া
আর অবিরত অশ্রু ঝরানো ছাড়া কিছুই করার ছিলনা ,
বিধির বিধানটা মেনে নিয়েই
তোমার থেকে ক্রোশ ব্যবধানে
আমার বিচরণ অবলীলার কষ্টপরীতে ।

শুক্রবার, ২৩ সেপ্টেম্বর, ২০১৬


ভ্রান্ত
Junaki Akter
খোঁজতে তারে
হারিয়ে গেছি অন্ধকারে 
পথ ভোলা পথিকের মত ॥
অন্ধকারের ছোবলে
চেনা পথগুলোও আজ
অচেনা পথের মত ॥
অন্ধকার পথের
শেষ সীমানা খোঁজি
দিকভ্রান্ত নাবিকের মত ॥
ক্ষীণ আলো আশায়
আছি চেয়ে প্রতীক্ষায়
নিষ্ক্রীয় পরজীবীর মত ॥



অভিমানী
-------Junaki Akter
যদি কাঠফাটা রোদ্দুরে পুড়ে যাই ,
আমি একা 
বলব না কভু তোমায় তপ্ত দেহে
ছুঁয়ে দিতে তোমার স্নেহের হিমেল ছোয়া ॥
যদি শ্রাবণের ধারায় অশ্রু ঝরায় ,
আমি একা
বলব না কভু তোমায় অশ্রুসিক্ত বদন
ছুয়ে দিতে তোমার মমতার ছোঁয়া ॥
যদি নিঝুম রাতগুলোতো জেগে থাকি,
আমি একা
বলব না কভু তোমায় ঘুম পাড়িয়ে দিতে
তোমার মিথ্যা আর ছলনা দিয়ে সাজানো ভালোবাসার গল্প বলে ॥

বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর, ২০১৬


তুমি নেই বলে
জোনাকী আক্তার

আমার ভালোবাসার নদীটা শুকিয়ে গেছে
এখন আর সাথে কারনে-অকারনে অভিমান করে
দু'কূল ছাপিয়ে অশ্রু ঝরেনা ।
নদীতে এখন আর রঙ্গিন স্বপ্নের তরী ভাসেনা ,
ভাসে শুধু ধুসর বর্ণহীন কষ্ট আর মৃত কল্পনা ।
যেন না এক পাওয়া কষ্টের স্তূপের চর ,
জানো তো , এভাবে নদীটার বয়ে চলা
কতটা কষ্টকর ?
তুমি নেই বলে
হৃদয়ের ভেতরটা যেন চৈত্রের খর রৌদ্রের দাবদাহে ,
আমার ভালোবাসার নদীটা শুকিয়ে গেছে ।
নদীতে আর প্রাণোচ্ছ্বল ঢেউগুলো নেই ,
চিরতরে শান্ত হয়ে গেছে
শুধু তুমি নেই বলে ॥



কেন এমন হয় জোনাকী আক্তার ************************** ভাঙা গড়ার খেলায় নিজেকে বারবার গড়ি, দু:খ-সুখের ভেলায় ঘুম ভাঙার মতই কেটে যায় সুখের রেশ...