রবিবার, ৪ ডিসেম্বর, ২০১৬


বেথাতুর হৃদয়ের কান্না
জোনাকী আক্তার


বেলা শেষে নেমে আসা গোধূলী লগ্নে
ইচ্ছে করে সব ব্যথা ভুলে
বসে তোমার পাশে স্বনিপুনে ,
হারাবো তোমার মাঝে কল্প কথার ছলে ।

ফিরবে চেতন তোমার আলতো পরশে
কোথায় হারালে বলবে হেসে ,
আনমনা আমি কিছু বলতে গিয়েও হয়তো হবে না বলা
ভালোবাসি তোমায় যতটা না নিজেকে বাসি ভালো ।

না বলা কথা গুলো কখনো হয়না বলা,
একি পথে চলতে চেয়েও হয়না চলা ।
মাঝ পথ থেকে হতে হয়
দু'জনের দুইদিকের পথিক ,
তবুও ইচ্ছে হয় একি চলতে

ইচ্ছে গুলো আমার বড্ড অগোছালো
তাই হয়তো ইচ্ছেতেই আবদ্ধ ,
অর্ধ পূরণ হয়েও আবার সবি হারালো
নিসঙ্গ আমি আজ সত্যিই নিস্তব্ধ ।

মঙ্গলবার, ২৯ নভেম্বর, ২০১৬

তরঙ্গহীন জল
জোনাকী আক্তার

আনমনে আকাশ পানে চেয়ে
গুণা হত কত তারা হাতে হাত রেখে,
কখনোই ভাবিনি তোমারও ঠাঁই হবে
তারাগুলোর সাথে আকাশের এক কোণে ॥

স্বর্থপর তুমি একবারও ভাবোনি
তোমাকে ছাড়া কতটা সঙ্গীহীন আমি ,
কত বার ভাবি তোমার পথেই যাব চলে
মিছে ভালোবাসার অন্তরালে ॥

সুখগুলোও আজ বিষাদে পূর্ণ
চোখের কোণ থেকে ঝরে অশ্রু হয়ে
নিসঙ্গতার কষ্টগুলো ভালোবাসা হারানোর বেদনায় ॥

বুধবার, ২৩ নভেম্বর, ২০১৬

বিষন্নতার ছোঁয়া
জোনাকী আক্তার



বিষন্নতার বিষ ছুড়িয়ে পড়েছে সর্বত্র
ছেঁয়ে গেছে জীবনের প্রতিটি প্রকোষ্ঠে,
কাক ডাকা ভোরগুলো এখন আর নতুন উদ্দীপনা নিয়ে আসেনা
রাতগুলো কেটে যায় নির্ঘুম ,
ভোরের সজীবতা আর উপভোগ করা হয় না ।
সবকিছুই যেন মৃত্যুপরীর মত মনমরা । প্নাণের চাঞ্চল্যতা হারিয়ে গেছে ,
কোনো এক অজানা কারনে ।
মৃতপ্রায় দেহ নিয়ে অবিরত বাঁচা-মরার সংগ্রামে লিপ্ত ।
তবুও বলবো ভালো আছি ,
যতটা ভালো তুমি রেখেছো ।
তার থেকেও শতগুণ ভালো আছি আমি ।
একাকী জীবন
জোনাকী আক্তার
আজ আমি ভালো নেই
বড্ড একা শুধু তোমার শূণ্যতায়,
ভাবিনি একসাথে চলার মাঝপথে
হাতটি ছেড়ে দিবে অবেলায় ।
যদি কোন ভুল থাকে অগোচোরে আমার
শুধরে নেওয়ার সময়তো দিতে পারতে একটিবার ,
কিছু না বলেই একা রেখে চলে
একবারও ভাবোনি তুমি, তোমাকে ছাড়া কতটা নি:স্ব অন্তরালে ।
সবার থেকে দূরে সরিয়ে
তুমি চলে গেছো আজ বহুদূরে ,
না পারি আজ একা চলতে
না পারি সব ভুলে নতুন করে বাঁচতে ,
ভালোবাসাহীন জীবন কতটা দুর্বিষহ
তোমার হয়তো জানা নেই ,
জানতে ইচ্ছে করে সত্যিই কি তুমি ভালো আছো
নাকি ভালো থাকার মুখোশে আবৃত ?

শুক্রবার, ১৮ নভেম্বর, ২০১৬

অবলা
জোনাকী আক্তার

বিধাতার দিয়েছে সম-অধীকার
শুধু দেয়না পুরুষশাসিত সমাজ ,
মেনে নিতে বাধ্য করে তাদের মতবাদ
কখনো যদি কেউ করে প্রতিবাদ
দিতে হয় জান , নয়তো হতে হয় সমাজচ্যুত ।
বলো আর কত কাল দাবিয়ে রাখবে অবলা বলে
আর কত করবে বিদ্ধ নির্যাতনের ,
কত কাল ঝরাবে তোমরা পরাজয়ের জল
আর কত বন্ধি থাকবে অন্ধকার প্রকোষ্ঠে অবলার দল ?
না করে আঘাত , বাড়িয়ে দাও হাত
অবলাও হতে পারে তোমাদের সম ,
যদি দাও সুযোগ তাদের সামনে এগুবার
শুনবে সেদিন নারী আর নারীত্বের জয়ের ধ্বনি ।

শুক্রবার, ১৪ অক্টোবর, ২০১৬


~~~~~~পথ শিশু
~~~~~~~~জোনাকী আক্তার

জন্মটা আমার কোথায় জানা নেই ,
তবে এইটুকুই মনে হয় মা
তোমার কুল জোড়েই এসেছিলাম
এই নিষ্ঠুর-নির্দয় , ক্ষুধা আর তৃষ্ণায়পূর্ণ পৃথিবীতে ।

পথে পথে ঘুরি আর জীবিকা খুঁজি
যেখানে রাত্রি নামে , সেখানেই দু'চোখ বুজি ,
আপন আবাস আর আপন জন বলতে কোনটাই নেই
শুধু আমি আছি আর আছে বিশাল আকাশ
খোলা আকাশটার নিচেই আমার স্থায়ী নিবাস ।

মাঝে মাঝেই চোখের কোণে অশ্রু জমে যায়
যখন দেখি মা নামের মানুষটি ,
তার সন্তানকে জড়িয়ে নেই পরম স্নেহ আর মমতায়
জানো তো মা , আমারও অনেক ইচ্ছা জাগে
তোমার ভালোবাসা -আদর স্নেহে ভাগ বসায় ।

যখন ক্ষুধার যন্ত্রণায় দ্বারে দ্বারে ঘুরি
কত লোকে পায়ে যে পড়ি
কেউ দেয়না এক মুঠো অন্ন তুলে মুখে আমার
রাস্তার পাশে ফেলা উচ্ছিষ্ট খাবারগুলোই জুটে অভাগার ॥
দিন শেষে যখন চারপাশ নিস্তব্ধ করে রাত নামে
সবাই যখন শান্তির নিদ্রায় ঢলে পড়ে ,
আমারও ইচ্ছা করে সারা দিনের ক্লান্তি ভুলে ,
গভীর ঘুমে আচ্ছন্ন হতে মাথা রেখে তোমার কুলে ।

ভাগ্যটা আমার হয়ত একটু বেশিই খারাপ
তাই হয়তআমি তোমাদের থেকে দূরে ,
জানি কখনোই আর হবেনা ফিরা
তোমাদের আদর-স্নেহ আর ভালোবাসার নীড়ে ॥

শনিবার, ১ অক্টোবর, ২০১৬


ঝরা পাতা
Junaki Akter
ঝরা পাতার মত যখন ঝরে পড়েছিলাম
তোমার জীবনের বৃক্ষ থেকে ,
একটুও কষ্ট হয়নি আমার
এই ভেবে নিজেকে সান্ত্বনা দিয়েছিলাম
তোমার ছায়াতেই তো আমি আছি ।
আমার এই সুখটুকুও আর বেশিদিন থাকলনা
একটা দমকা ঝড়ো হাওয়া এসে
উড়িয়ে নিয়ে গেল তোমার সীমানার বাইরে ।
বাকহীন মানুষগুলোর মত শুধু চেয়ে দেখা ছাড়া
আর অবিরত অশ্রু ঝরানো ছাড়া কিছুই করার ছিলনা ,
বিধির বিধানটা মেনে নিয়েই
তোমার থেকে ক্রোশ ব্যবধানে
আমার বিচরণ অবলীলার কষ্টপরীতে ।

কেন এমন হয় জোনাকী আক্তার ************************** ভাঙা গড়ার খেলায় নিজেকে বারবার গড়ি, দু:খ-সুখের ভেলায় ঘুম ভাঙার মতই কেটে যায় সুখের রেশ...