রবিবার, ১০ সেপ্টেম্বর, ২০১৭

কথা ছিলো
জোনাকী আক্তার
*************************
কথা ছিলো
   দু'জন একসাথে
      ছাদের এক কোণে
        শীতল পাটি পেতে
           বিজন রজনীতে
             জ্যোত্‍স্নার আলো মেখে
               শুভ্র আকাশের
                  তারা গুনবো ।
কথা ছিলো
   শহরের থেকে অদূরে
     তুমি আমি মিলে
        গাঁয়ের মেঠো পথ ধরে
          শান্ত শীতল ছায়ায়
             দু'জনে হাঁটবো আনমনে
                আর তুমি গান ধরবে ।
কথা ছিলো
   বর্ষায় টিপটিপ বৃষ্টিতে
     সবার চক্ষু এড়িয়ে চুপিচুপি
       খেয়া নৌকা অশান্ত নদীতে
          ভাসিয়ে দিয়ে পাড়ি দিবো
            তোমার আমার চিরচেনা
              ভালোবাসার গোমতী নদী।
কথা ছিলো
   আজও আছে
     স্মৃতির পাতাতে জমে,
       শুধু কথা রাখার জন্য নেই
         আগের মত সেই তুমি ॥

Image result for চোখের ছবি
চোখের ভাষা
জোনাকী আক্তার
*************************************
মাঝে মাঝেই মনে হয়
আমি তোমাকে যুগ যুগ ধরে চিনি ,
তোমার মনোহরণকারী দু'চোখ যেন
আমি শত বর্ষ চেয়ে দেখেছি ।
বুঝার নিমিত্তে, কি এমন যাদুটানা
লুকানো আছে তোমার ওই দু'চোখে ।
যত বারই দেখি, প্রেমে পড়ি ততবারই নতুন করে ,
তোমার অপলক চাহনী যেনো আমায়
তড়িত্‍ বেগে তোমার কাছে টানে ।
আর আমি অক্ষমের মত ছুটে যাই
সেই টানেই তোমার কাছে বার বার ।
কত যে খোঁজি তোমার চোখের ভাষায়
কি এমন কথা সেথায় লুকানো আছে ?
অধম আমি সে ভাষা বুঝার ক্ষমতা
হয়তো বা বিধাতা আমাকে দেয়নি ,
তবুও বোকার মত চেয়ে থাকি ।
শুনেছি চোখের ভাষা কখনো মিথ্যা হতে পারেনা ,
কোথাও মিথ্যা আশ্বাস লুকানো আছে কিনা ,
আমি খুঁজি সেই ভাষা ।
কেনো জানো , আমি তোমাকে হারাতে চাইনা ।
তোমার মিথ্যা ভালোবাসার মায়াতে জড়াতে চাইনা ।
আমি চাই , তুমি পাশে থাকো
সততার বন্ধনে , যে বন্ধন হবে অনন্তকালের জন্য।
Image result for চোখের ছবি
একদিন আমিও জয়ী হবো
জোনাকী আক্তার
**********************************
আমি হেরে যাই বার বার
কিছু প্রতিকূল পরিস্থিতির কাছে ,
কখনো বা সময়ের নিষ্ঠুরতার কাছে
হারতে হারতে পিঠ ঠেকে যায় দেওয়ালে ।
হেরে গিয়েও পরাজয় মানতে শিখিনি
আমার পরাজয়ে যে ফুটে উঠবে
তোমার ঠোঁটে তাচ্ছিল্যের হাসি ,
অবলীলায় সব দু:খ সইতে রাজি
কিন্তু ভালোবাসার মানুষের তাচ্ছিল্যতাকে নয়।
জীবনের পথে হেরে যাওয়ার জন্য তুমিই দায়ী
তাই বলে ভেবোনা তোমাকে দোষী করবো ,
নিজের মত করে আবারো চলবো
সেই পথেই যে পথে কাঁটা বিছানো ,
কষ্ট হবে , দুচোখ বেয়ে অশ্রু গড়াবে
কখনো হোঁচট খেয়ে বসে পরবো
সেই ব্যথায় আর যণ্ত্রনায় কাতরাবো ।
তবুও থেমে যাবো না কখনোই
কারন দমে যাওয়ার পাত্র আমি নই,
আমি দমে গেলে যে............
তোমার ঠোঁটে ফুটে উঠবে তাচ্ছিল্যের হাসি ,
অবলীলায় সব দু:খ সইতে রাজি
কিন্তু ভালোবাসার মানুষের তাচ্ছিল্যতাকে নয় ।
দেখে নিও সব বৈরীকে জয় করে
কাঁটা বিছানো পথ পাড়ি দিয়ে
আমি পৌঁছে যাবো জীবনের পথের শেষ প্রান্তে ,
সেদিন তোমার সমস্ত অস্তিত্ব মন থেকে মুছে ফেলবো
তুমি হবে সেদিন পরাজিত ,
তোমার চোখে মুখে ভেসে ভেসে উঠবে
অনুসোচনা আর পরিতাপের চিহ্ন ,
তখন জয়ের হাসিটা থাকবে আমার ঠোঁটে ।
Image may contain: one or more people, people standing, ocean, sky, outdoor, nature and water
আমি হতে চাই
জোনাকী আক্তার
************************
আমি গ্রীষ্মের কাঠফাঁটা রোদ্দুরে ছায়া হয়ে
তোমার পাশে সারাটিখন থাকতে চাই,
আমি ক্লান্ত ফিরবে যখন তালপাতার পাখা হয়ে
তোমার পথের ক্লান্তি দূর করতে চাই ।
আমি বরষায় ফোটা প্ৰথম কদমফুল হয়ে
তোমার ভালোবাসাকে সংবর্ধনা জানাতে চাই ,
আমি রাতের বেলায় মেঘে ঢাকা তারা হয়ে
তোমার সাথে লুকোচুরি খেলতে চাই ।
আমি শরতের ঘুড়ি হয়ে
তোমার হৃদয়ের আকাশে উড়তে চাই ,
মৃদু হাওয়ায় দোলা শুভ্র কাশফুল হয়ে
তোমায় একবার ছুঁতে চাই ।
আমি হেমন্তের ভোরে ফোটা শিউলী হয়ে
তোমার হৃদয়াঙ্গন সুরভিত করতে চাই ,
হিমেল হাওয়ায় ভালোবাসার চাদর হয়ে
তোমার সর্বাঙ্গ জড়িয়ে রাখতে চাই ।
আমি কনকনে শীতের সকালে মিষ্টি রোদ হয়ে
তোমার চারপাশে উষ্ণতায় ভরিয়ে দিতে চাই,
কখনো বা ঘন কুয়াশায় শিশির হয়ে
তোমার অঙ্গন খেলার ছলে ভিজিয়ে দিতে চাই ।
আমি বসন্তের কোকিল হয়ে
তোমার মনে ভালোবাসার গান শুনাতে চাই ,
আমি সাত রঙে সজ্জিত প্রজাপতি হয়ে
তোমার মনের বাগানে ডানা মেলে উড়তে চাই ।
আমি তোমায় বারো মাসে ছয়টি ঋতু হয়ে
সারাটি বছর ভালোবাসতে চাই ।

রবিবার, ২৭ আগস্ট, ২০১৭

#শেষ_বিকেল


একটা চিন্তা মাথায় বার বার ঘুরপাক খাচ্ছে । কেনো জানি মনে হচ্ছে , আমি তোমাকে কখনোই ভুলে যেতে পারবোনা । সময়ের ব্যস্ততার জন্য হয়তো ভুলে থাকতে পারবো , কিন্তু ভুল করেও ভুলে যেতে পারবোনা । যেদিন তোমাকে শেষ বারের মত বিদায় দিলাম। সেদিন খুব সহজেই বলেছিলাম , আমি পারবো তোমাকে ভুলে যেতে । কারন স্বার্থপর মানুষগুলো কখনো পিছুটান থাকতে নেই । আমিও সেদিন পিছুটান গুলো অবজ্ঞা করেছিলাম । কিন্তু তুমি বলেছিলে, পারবেনা কখনোই আমাকে ভুলে যেতে। আমি তোমার মস্তিষ্কের প্রতিটি কোষে মিশে গেছি। আমাকে ভুলে যাওয়া অতটা সহজ নয়। সব থেকে বড় কথা , তুমি আমাকে ভালোবাসো । মানুষ সবকিছু ভুলতে পারলেও , তার ভালোবাসাকে ভুলতে পারেনা । কখনোই পারা সম্ভব না। মনে করে দিবে বার বার একাকী বিকেল , মধ্যরাত , ঝুম বৃষ্টি । নীরবে শুনেছিলাম , কোনো মতে চোখের জল লুকিয়ে মিকি হাসি দিয়েছিলাম। তুমি বুঝেছিলে আমার অভিনয়টুকু । কিন্তু তোমার দায়িত্বের কাছে আর তোমার পরিবারের কাছে তুমি ছিলে আবদ্ধ । তোমার হয়তো অনেক কথায় বলার ছিলো । কিন্তু আবেগের কাছে হেরে যাওয়ার ভয়ে পালিয়ে গেলে। হয়তো একা থাকলে তোমার চোখ থেকেও বৃষ্টি নামবে। সবার আড়ালে ঝরবে। ছেলেদের যে কারো সামনে কাঁদতে নেই। নিথর মূর্তির মত চলে যেতে দেখছিলাম , ইচ্ছা করেছিলো শেষবারের মত বলতে love u more than thousands . নাহ , ইচ্ছাগুলোকে দমন করেছিলাম । ভালোবাসি বলার অধিকার তখন থেকেই ছেড়ে দিয়েছি। যখন তোমাকে অন্য পথের পথিক হতে বলেছিলাম। এছাড়া আর কোনো পথই ছিলোনা। তুমি আমি এমন এক নীতির কাছে আবদ্ধ ছিলাম , সেখানে কোনো ভালোবাসার অস্তিত্ব নেই ।আজ জানতে ইচ্ছা করছে , তুমি কি ভালো আছে ? হয়তো তুমি ভালো আছো , ভালোই থেকো ।আর আমি ... , আমার কথা বাদই দিলাম। স্বার্থপরা সব সময় ভালো থাকে । আমিও অনেক ভালো আছি ।

বুধবার, ১৬ আগস্ট, ২০১৭



কে তুমি ? 
জোনাকী আক্তার
****************************
তুমি কি জানো অনিমেষ 
কে তুমি ??
হয়তবা তোমার জানা নেই 
আমার কাছে, কি তোমার পরিচয় ?
তবে এখন জেনে রেখো ,
যেদিন তোমার প্রথম দেখা পেলাম
সেদিন তুমি থেকে তোমার বাস
আমার অন্তরদৃষ্টি তে।
তুমি হয়ে গেলে আমার চোখের তারা ,
তোমাকে নিয়ে কত রঙিন স্বপ্ন বুনা চোখের 
তুমি হলে আমার কল্পরাজ্যের রাজা ।
তুমি কি জানো অনিমেষ 
কে তুমি ??
হয়তবা তোমার জানা নেই 
আমার কাছে ,কি তোমার পরিচয় ?
তবে এখন জেনে রেখো ,
যেদিন তোমার পাশে প্রথম বসা 
সেদিন থেকে তোমাকে আমার চারপাশে
প্রতিটি স্পন্দনে তোমার অনুভব করা ।
আর তুমি হয়ে গেলে আমার হৃদয়ের স্পন্দন।
তুমি কি জানো অনিমেষ
কে তুমি ?
হয়তবা তোমার জানা নেই 
আমার কাছে, কি তোমার পরিচয় ?
তবে এখন জেনে রেখো, 
যেদিন তোমার হাতটি প্ৰখম ধরা 
সেদিন থেকে তোমার পথসঙ্গী ভাবা ,
তোমাকে বিশ্বাস করে বাকিটা জীবন কাটিয়ে দেওয়া ।
তুমি হলে আমার বিশ্বস্ত জীবনসঙ্গী ।
কখনোই বলা হয়নি তোমায়
আমার কাছে, কি তোমার পরিচয় ?
প্রকৃত ভালোবাসা নাকি অপ্রকাশিত থাকে
হয়তো আমার ক্ষেত্রেও তাই হয়েছে ।
তোমাকে কত কথা ছিলো বলার ,
বলা হয়ে উঠেনি , সময়ের অভাবে হয়তো বা কখনো হবেও না বলা ।

শনিবার, ১২ আগস্ট, ২০১৭



চিনতে তুমি পারোনি
জোনাকী আক্তার

তুমি দেখেছো আমায় অসংখ্যবার
কিন্তু বুঝতে তুমি পারোনি একটিবার ,
কত হাসির আড়ালে কষ্ট চেপে রেখেছিলাম 
তুমি তা তিল পরিমাণও টের পাওনি ।
তোমার কত আঘাত নীরবে সয়েছি
মুখ ফোটে বলা হয়নি তোমাকে হারাবার ভয়ে ।
তোমায় নিয়ে কত ইচ্ছা ছিলো মনে
শুধু বলা হয়নি চাপা অভিমানের কারনে,
প্রথমত তোমাকে যতটা কাছের মত হতো,
সময়ের বদৌলতে তোমার দূরত্ব ততই বেড়েই চলত।
আপ্রাণ চেষ্টা করেছিলাম তোমাকে আঁকড়ে ধরে রাখার,
কত আকুতি ছিলো হৃদয়ের সুপ্ত ইচ্ছা গুলো পূরণ করার।
ইচ্ছা ছিলো তোমাকে সুখের পতাকা করে 
হৃদয়ে উড়াবো অনন্তকালের জন্য ,
তোমার ঠোঁটের কোণে ফোটে উঠা মৃদু হাসিকে
শান্তির কপোত মনে করে সারাবেলা কাটাবো ।
চোখে চোখ রেখে একই স্বপ্ন দেখবো ,
তোমার হাতটি ধরে স্বপ্ন গুলো সাজাবো ।
আসলে কিছুই করা হলো না, না ইচ্ছা পূরণ
না তোমার সাথে সারা জনম কাটানো ।
সব শেষে যে যার মত করে 
দুজনে দুই দিকে ছুটে চলছি ,
অজানা অচেনা এক দূর্গম পথ ধরে 
এটাই হয়তো চেয়েছিলে তুমি ,
তাই বিনা শর্তে দিয়েছিলাম মুক্তি সমস্ত মায়ার বাঁধন থেকে।

কেন এমন হয় জোনাকী আক্তার ************************** ভাঙা গড়ার খেলায় নিজেকে বারবার গড়ি, দু:খ-সুখের ভেলায় ঘুম ভাঙার মতই কেটে যায় সুখের রেশ...