শনিবার, ২০ জানুয়ারি, ২০১৮

নিবেদিতা
জোনাকী আক্তার
*********************
ঘোরতর অমাবস্যা 
দীঘল রজনী ,
তব ভয় নাহি মোর
আঁধারেই নিমজ্জিত
স্বীয় চিত্তখানি ।
কেহ আসিবে
মোর হৃদয়ের দ্বারে
যবে মিলিতে দেখা
এ দেহে , মনে-প্রাণে
উঠিবে ফোটে
জ্যোতির মেলা,
কাটিবে আমার অমাবস্যা
ফুরিবে তব মোর দীঘল রজনী ।
জ্বলিবে মোর বহ্নিশিখা
সাজিয়ে মোর প্রণয়ের পসরা,
করিব তাহারে বরণ -
মোর সঞ্চিত প্রেম নিবেদন ।
করিব তাহারই চরণে
নিষ্কুলুষ এ তপ্ত দেহ সমর্পণ !
কি করে শুধাবো তাহারে
কোন সে ইঙ্গিতে
বুঝিবে মোর স্বপ্নকুমার ,
এ শূণ্যপথচারী যে তাহারই
প্রণয়ের কাঙালিনী ।

মঙ্গলবার, ৯ জানুয়ারি, ২০১৮


বাবার অবাধ্য মেয়ে
জোনাকী আক্তার

**************************
বাবাকে সব সময় দেখি মুখে গাম্ভীর্য ভাব
বাবা নামটিই আমার কাছে কেনো জানি কঠিন লাগে ,
বাবার স্বর টাও আমার কাছে দূরবোধ্য আর কঠিন লাগ
এক মাত্রই উনাকেই দেখেছি না বোধক শব্দে বলতে ।

আমার কোনো কাজকে উনি সমর্থন করেননা
বাবা চলতে বলে এক পথে, আমি চলি তারই বিপরীতে ,
বাবা বলে , কি লাভ এতো রাত জেগে ?
ভোরে ওঠে বই এর পাতা দেখলেই তো পারিস ।
ভোরের হাওয়া স্বাস্থ্যের জন্য কত উপকারি
তোর মত বেপরোয়া পণ্ডিত কখনোই তা বুঝবেনা ,
খাবারে প্রতি অনিয়ম দেখে
রাগে যেনো তারই শরীর জ্বলে ।
অবেলায় খাবি ত বুঝবি সেদিন,
যেদিন পড়ে থাকবি বিছানা তে সপ্তাহ খানেক ।
মাঝে মাঝে মনে হয় বাবা মোরে বাসেনা ভালো
কথা কেনো শুনায় তবে অনিয়মের জন্যে ,
মনের ধারনা আমার মস্ত ভুল
সে বার যখন জ্বরের ঘোরে ছিলাম অচেতন,
ক্লান্ত মা'কে ঘুমাতে বলে , সারা রাত্রি ছিলেন জেগে
মায়ের সাথে উনিও নাকি নাওয়া-খাওয়া ভুলে
চেষ্টা কোনো ত্রুটি রাখেনি সুস্থ দেখবে বলে ।

আমার জয়ে বাবা হোন বিজয়ী
বাবার ভালোবাসাও বাবার মতই দূরবোধ্য বলে
আমি অবোধ বুঝিনা তাই রয়ে গেলাম
বাবার অবাধ্য মেয়ে হয় ।
ভালো থাকুক বাবা , ভালো থাকুক সারা বিশ্বের বাবাগণ
বাবা কখনোই করবোনা হেলা এই করিলাম পণ ।

বুধবার, ৩ জানুয়ারি, ২০১৮

#অনুগল্প
একটি মশা ও আমি

ঘুম আসছে না , তাই টেবিল ল্যাম্প জ্বালিয়ে শরত্‍চন্দ্রের গৃহদাহ বইটা নাড়াচাড়া করছিলাম । পড়তে ইচ্ছা করছিলো না।
এমন সময় কানের কাছে ভ্যান ভ্যান শব্দ শুনতে পেলাম ।তাকিয়ে দেখি একটি মশা । হয়ত নিজের স্বার্থ হাসিলের জন্য ভ্যান ভ্যান করতেছে । রক্ত চোষা শেষ হলেই চলে যাবে । কিন্তু নাহ , মশাটি আমার হাতের উপর এসে বসলো ।
তারপর শুনতে পেলাম মশা কিছু বলতেছে আমাকে ।
মশা - প্রতিদিন এতো অবধি কেনো জেগে থাকিস ? কার জন্য এতো চোখের জল ঝরে ?
আমি - রাত জাগা যে আমার নেশা হয়ে গেছে । চোখের জল ঝরে অকারনেই ।
মশা - নেশা , কারন - অকারন আমি কিছু বুঝিনা । আমি শুধু বুঝি, যে আমাকে কষ্ট দিবে তার থেকে দূরে থাকা। যার কাছে হৃদয়ের কোনো মূল্য নেই ।তার জন্য কেনো জল ঝরাবি ? রাত জেগে থাকলে কেউ এসে বলবে , ঘুমাবে তোকে ?
তবে কেনো , কার আশাতে নিজেকে কষ্ট দিচ্ছিস ? নিজের মূল্য না দিলে তোকে কেউ দিবেনা মূল্য । যা ঘুমাতে । আমাকে দেখ, নিজেকে বাঁচানোর জন্য যেকোনো ঝুঁকি নিয়ে অন্য সংগ্রহ করি । তুই শুধু তোর ভুল মানুষটা কে মুছে ফেলবি জীবন থেকে। এতে কি এমন কাজ আছে ? বাঁচতে হলে নিজের জন্য বাঁচ । অন্যকে ভেবে বাঁচার জন্য তোর আগমন না।

মশাটা বলছে আর আমি শুনছি ।
আমার যাবার সময় হয়ে গেছে বলেই মশা ভ্যান ভ্যান করে চলে গেলো। আমি ভাবছি বসে বসে , আমিই বা কেনো এতো কষ্টে আছি ? কেনোই বা জন্য আজ আমি ঘুমহীন চোখে জেগে থাকি .......................?

কেন এমন হয় জোনাকী আক্তার ************************** ভাঙা গড়ার খেলায় নিজেকে বারবার গড়ি, দু:খ-সুখের ভেলায় ঘুম ভাঙার মতই কেটে যায় সুখের রেশ...