মঙ্গলবার, ২ জানুয়ারি, ২০১৮

অনুগল্প
আমার ক্রাশ
অনেকদিন ধরে কোনো ক্রাশ খাইনি । কাজের চাপে এতো অতিষ্ঠ ছিলাম যে , কারো দিকে তাকানোর অবকাশ পাইনি। কাজ শেষ , একটু দম ফেলার জন্য ফেবুতে ঢুকলাম । ফেবুতে ঢোকার পরেই প্রথম কাজ হলো ইনবক্স চেক করা । তারপর কে কি পোস্ট আপডেট করলো । সেখানে লাইক কমেন্ট করা । নিউজফিডে বেশির ভাগই ফ্রেন্ডের পোস্ট থাকে । তাই কারো নাম ঠিক মত দেখিনা । এখানেই বিপত্তিটা ঘটে আমার  । সাগরের পাড়ে দাঁড়িয়ে আমাদরেই এক স্যার ছবি আপলোড করেছে  ।একবার দেখার পরেই চোখটা আটকে গেলো ।তাই ভাবছিলাম একটা লাইক দেই।কিন্তু মনের ভুলে সেই ছবি তে চলে গেছে লাভ রিয়েক্ট । তখন মনে শুধু একটাই গান বাজছে 
অবোঝ মন
মন রে .........
মন কেনো এতো ভুল করে ??
অনেক দিন পর ছেলেটা সামনে এসে দাঁড়ালো । এর আগেও বেশ কিছু দিন সামনে এসেছিলো । তবে কোনো কথা না বলে পাশ কাটিয়ে চলে যেতো । হয়ত মনে তেমন কোনো সাহস ছিলো না । কিন্তু আজকে ছেলেটাকে দেখে বেশ সাহসী মনে হলো । ছেলেটা একবার চোখের দিকে তাকিয়ে মাথা নত করে ফেললো । তারপর মাটির দিকে তাকিয়ে বেশ দ্রুত করে বললো , I love u . মনে মনে যা সন্দেহ করেছিলাম । তাই শুনতে হলো । সে যাই হোক , উত্তর ত দিতে হবে আমাকে ।
ছেলেটার দিকে তাকিয়ে বললাম , জ্বী কি বললেন ? আসলে আমার কানে একটু সমস্যা কথা শুনতে পাইনা ।অত:পর ছেলে ভগ্ন হৃদয়ে সামনে থেকে প্রস্থান করলো  

সোমবার, ১৩ নভেম্বর, ২০১৭



ছুঁই যেন শূণ্য দিগন্তে
জোনাকী আক্তার
********************************
আমি চোখ মেলে দেখিনা তোমায় 
বসত যে তোমার কল্পনায়, 
ছুঁতে তোমায়, মনের বেখায়ালে হাত বাড়ালে 
ছুঁই যেন আমি শূণ্য দিগন্তে ।
পথে দেখি অজস্র মানুষ হেঁটে চলে সঙ্গী সাথে
তোমায় ভেবে ছায়াসঙ্গী আমিও চলি সেই পথে
ছুঁতে তোমায়, মনের বেখায়ালে হাত বাড়ালে
ছুঁই যেন আমি শূণ্য দিগন্তে ।
রূপালী চাঁদ আলো ছড়ায় মায়াময় পৃথিবীতে
চাঁদকে তখন তুমি ভেবে গল্প করি সেই রাতে
ছুঁতে তোমায়, মনের বেখায়ালে হাত বাড়ালে 
ছুঁই যেন আমি শূণ্য দিগন্তে ।
একলা বসে আপন মনে ভাবি যখন তোমায়
এই বুঝি পাশে আছো অনন্তকাল ধরে, 
ছুঁতে তোমায়, মনের বেখেয়ালে হাত বাড়ালে
ছুঁই যেন আমি শূণ্য দিগন্তে ।
নেই তো তুমি কোথাও, যত দূরেই দৃষ্টি মেলি
চোখের পাতা ভারি হলে দেখি তোমার প্রতিকৃতি,
ছুঁতে তোমায়, মনের বেখেয়ালে হাত বাড়ালে
ছুঁই যেন আমি শূণ্য দিগন্তে ।

শনিবার, ৭ অক্টোবর, ২০১৭

মধুমিতা
জোনাকী আক্তার
******************
তোমার ফেরার পথ পানে চেয়ে 
চোখের জলে মুছে যায় চোখের কাজল
জানিনা তুমি কেমন আছো, আছো কোথায় লুকিয়ে... ?
জানো তো আমি, তোমায় ছাড়া অপূর্ণ-অচল ।


ভোর বেলায় পাখির কূজনে ঘুম ভেঙ্গে যায়
অচেতন মন বলে উঠে, এই বুঝি এলে
কষাঘাত করলে সদর দরজায়
নিরাশ হয়ে ফিরি দরজাটুকু মেলে।


বেলা বহে যায়, যায় সূর্যও অস্তাচলে এক সময়
কিন্তু তোমার কোনো পদচিহ্ন পড়েনা
তোমার আমার স্মৃতি জড়ানো এই আঙিনায় ,
আমাকে মধুমিতা বলে আর তো কেউ ডাকেনা ।


অনেক ইচ্ছা করে তোমার হাত ধরে
রেলপথ ধরে হেঁটে হেঁটে দূরের পথ পাড়ি দিতে ,
কিন্তু তুমি যে স্বার্থপরের মত করে
চলে গেলে একাই , পারলে না সাথে নিতে ?


অবুঝ মন বুঝতে চায়না
যে দিয়েছে পাড়ি অজানার পথে
সে যে আর কোনো দিনই ফিরবে না
তার যে আর নেই সখ্যতা কারো সাথে
অন্য কারো জন্য যে তার মন পুড়েনা ।


তাই তোমার প্রতীক্ষাতে থাকি
ফিরবে তুমি একদিন দেখা হবেই ,
সেদিনটাতে হয়তো থাকবেনা দেহে প্রাণ পাখি
আমিও তোমার সাথে যাবোই ।

মঙ্গলবার, ৩ অক্টোবর, ২০১৭


একটা চিন্তা মাথায় বার বার ঘুরপাক খাচ্ছে । কেনো জানি মনে হচ্ছে , আমি তোমাকে কখনোই ভুলে যেতে পারবোনা । সময়ের ব্যস্ততার জন্য হয়তো ভুলে থাকতে পারবো , কিন্তু ভুল করেও ভুলে যেতে পারবোনা । যেদিন তোমাকে শেষ বারের মত বিদায় দিলাম। সেদিন খুব সহজেই বলেছিলাম , আমি পারবো তোমাকে ভুলে যেতে । কারন স্বার্থপর মানুষগুলো কখনো পিছুটান থাকতে নেই । আমিও সেদিন পিছুটান গুলো অবজ্ঞা করেছিলাম । কিন্তু তুমি বলেছিলে, পারবেনা কখনোই আমাকে ভুলে যেতে। আমি তোমার মস্তিষ্কের প্রতিটি কোষে মিশে গেছি। আমাকে ভুলে যাওয়া অতটা সহজ নয়। সব থেকে বড় কথা , তুমি আমাকে ভালোবাসো । মানুষ সবকিছু ভুলতে পারলেও , তার ভালোবাসাকে ভুলতে পারেনা । কখনোই পারা সম্ভব না। মনে করে দিবে বার বার একাকী বিকেল , মধ্যরাত , ঝুম বৃষ্টি । নীরবে শুনেছিলাম , কোনো মতে চোখের জল লুকিয়ে মিকি হাসি দিয়েছিলাম। তুমি বুঝেছিলে আমার অভিনয়টুকু । কিন্তু তোমার দায়িত্বের কাছে আর তোমার পরিবারের কাছে তুমি ছিলে আবদ্ধ । তোমার হয়তো অনেক কথায় বলার ছিলো । কিন্তু আবেগের কাছে হেরে যাওয়ার ভয়ে পালিয়ে গেলে। হয়তো একা থাকলে তোমার চোখ থেকেও বৃষ্টি নামবে। সবার আড়ালে ঝরবে। ছেলেদের যে কারো সামনে কাঁদতে নেই। নিথর মূর্তির মত চলে যেতে দেখছিলাম , ইচ্ছা করেছিলো শেষবারের মত বলতে love u more than thousands . নাহ , ইচ্ছাগুলোকে দমন করেছিলাম । ভালোবাসি বলার অধিকার তখন থেকেই ছেড়ে দিয়েছি। যখন তোমাকে অন্য পথের পথিক হতে বলেছিলাম। এছাড়া আর কোনো পথই ছিলোনা। তুমি আমি এমন এক নীতির কাছে আবদ্ধ ছিলাম , সেখানে কোনো ভালোবাসার অস্তিত্ব নেই ।আজ জানতে ইচ্ছা করছে , তুমি কি ভালো আছে ? হয়তো তুমি ভালো আছো , ভালোই থেকো ।আর আমি ... , আমার কথা বাদই দিলাম। স্বার্থপরা সব সময় ভালো থাকে । আমিও অনেক ভালো আছি ।
একদিন আমিও জয়ী হবো
জোনাকী আক্তার
*************************
আমি হেরে যাই বার বার
কিছু প্রতিকূল পরিস্থিতির কাছে ,
কখনো বা সময়ের নিষ্ঠুরতার কাছে
হারতে হারতে পিঠ ঠেকে যায় দেওয়ালে ।
হেরে গিয়েও পরাজয় মানতে শিখিনি
আমার পরাজয়ে যে ফুটে উঠবে
তোমার ঠোঁটে তাচ্ছিল্যের হাসি ,
অবলীলায় সব দু:খ সইতে রাজি
কিন্তু ভালোবাসার মানুষের তাচ্ছিল্যতাকে নয়।
জীবনের পথে হেরে যাওয়ার জন্য তুমিই দায়ী
তাই বলে ভেবোনা তোমাকে দোষী করবো ,
নিজের মত করে আবারো চলবো
সেই পথেই যে পথে কাঁটা বিছানো ,
কষ্ট হবে , দুচোখ বেয়ে অশ্রু গড়াবে
কখনো হোঁচট খেয়ে বসে পরবো
সেই ব্যথায় আর যণ্ত্রনায় কাতরাবো ।
তবুও থেমে যাবো না কখনোই
কারন দমে যাওয়ার পাত্র আমি নই,
আমি দমে গেলে যে............
তোমার ঠোঁটে ফুটে উঠবে তাচ্ছিল্যের হাসি ,
অবলীলায় সব দু:খ সইতে রাজি
কিন্তু ভালোবাসার মানুষের তাচ্ছিল্যতাকে নয় ।
দেখে নিও সব বৈরীকে জয় করে
কাঁটা বিছানো পথ পাড়ি দিয়ে
আমি পৌঁছে যাবো জীবনের পথের শেষ প্রান্তে ,
সেদিন তোমার সমস্ত অস্তিত্ব মন থেকে মুছে ফেলবো
তুমি হবে সেদিন পরাজিত ,
তোমার চোখে মুখে ভেসে ভেসে উঠবে
অনুসোচনা আর পরিতাপের চিহ্ন ,
তখন জয়ের হাসিটা থাকবে আমার ঠোঁটে ।

Image may contain: one or more people, people standing, ocean, sky, outdoor, nature and water
স্তব্দ আমি 
জোনাকী আক্তার

*********
হৃদয়ের বন্ধন তুমি করেছো ছিন্ন
কি এমন ভুল শুধরে নিলেই তো হতো ,
কিন্তু তুমি করলে তারই ভিন্ন
শুধরে নিতে হয়তো কিছু সময় অপব্যয় হতো ।
তখনো আমি ছিলাম স্তব্দ
জমানো কথাগুলো সেদিন আর বলা হয়নি,
আমার কণ্ঠ যে ছিলো বাকরুদ্ধ
পাশের থাকার কথা একবারের জন্যও সেদিন বলতে পারিনি ।
আজও সেই আগের মতই আমি স্তব্ধ
তবে সেদিন আর আজকের মাঝে তফাত্‍ অনেক
সিডরের আঘাতের পর যেমন প্রকৃতি লন্ড ভন্ড
প্রচন্ড ঝড়ো হাওয়ার পর যেমন-
চারপাশটা স্তব্ধ আর নিস্তেজ হয়ে পড়ে ,
আজ আমি তারই মতই বেঁচে আছি ।
একেই কি বেঁচে বলে ??
হয়তো বলে তা আর আমার জানা নেই
জানতে ইচ্ছা হয়না একবারও ।
শুধু জানতে চাই আর কত কাল
এভাবেই স্তব্দ থাকবো ।

কেন এমন হয় জোনাকী আক্তার ************************** ভাঙা গড়ার খেলায় নিজেকে বারবার গড়ি, দু:খ-সুখের ভেলায় ঘুম ভাঙার মতই কেটে যায় সুখের রেশ...