রবিবার, ২৮ আগস্ট, ২০১৬


চারপাশের কোলাহলগুলো থেমে গেছে ,
শুধু থামেনি কষ্ট করে নেওয়া শ্বাসটুকু ,
আর মাথায় বয়ে যাওয়া অসহ্য যণ্ত্রনা ।
হয়ত থামার কথা না ,
কষ্টের সবগুলো ধাপ বুঝাতে এদের ত্রুটি নেই ।
ইচ্ছা করে সব কষ্ট গুলো থেকে মুক্তি পেতে ,
সুস্হ বিবেকের মানুষগুলো পারেনা ,
স্বচ্ছায় মুক্তির পথ খোঁজে নিতে ।
অন্যের সাথে যেমন নিষ্ঠুর আর রূঢ় আচরন করে ,
নিজের সাথে আরো বেশি করে ।
তাই অবিরত বইয়ে বেড়ায় ,
কারো ভাঙ্গা প্রতিশ্রুতি নিয়ে ,
কারো অবহেলা সহ্য করে ।
হয়ত এভাবেই এক সময় হারিয়ে যাবে
না ফেরার দেশে ,
মিশে যাবে দূরে কোন এক নীল আকাশে


#অসমাপ্ত_নীল_কষ্ট
#Junaki

শুক্রবার, ২৬ আগস্ট, ২০১৬



Junaki Akter


সব সময় খেয়াল রাখা মানুষটি
এক সময় জীবন থেকেই হারিয়ে যায় ।
হয়ত নিজের কারনেই
নয়তবা কোন পরিস্থিতি মোকাবিলার জন্যই ।
তবুও তাকে ভুলা যায়না ,
শত চেষ্টা করেও ।
যে মানুষটির সাথে একটা দিন
কথা না বলে থাকা সব চেয়ে কষ্টকর ,
একটা সময় সেই মানুষটির সাথে কথা
না বলে দিনের পর দিন কেটে যায় ।
হয়ত কোন ব্যস্ততার কারনে ভুলে থাকা,
নয়তবা সময়ের বিবর্তনে ভুলে থাকার অভিনয় করা ,
যেন এক দৈনন্দিন তালিকা হয়ে যায় ।
হয়ত জীবন চলার পথে ,
দু'জনের পথ কখনো একি
গন্তব্যে এসে থেমে যায় ।
তখন আর কিছুই বলার থাকে না ,
শুধু ভালো আছো প্রশ্নটি করা ছাড়া ।
মাঝে মাঝে এই ছোট্ট প্রশ্নটির উত্তরও নিজের কাছে থাকেনা ,
ভালো আছি বলতে গিয়েই থেমে যেতে হয় ,
নিজের কাছে , নিজের ভেতরে বাস করা মানুষটির কাছে ।
আদৌ কি ভালো আছি ?
তবে কেন মিছে বলা ?
এর উত্তরটাও জানা থাকেনা ,
তবুও শুকনো একটা হাসি দিয়ে , বলতে হয়
ভালো আছি , অনেক ভালো
যেমন টা তুমি চেয়েছিলে ।


বুধবার, ২৪ আগস্ট, ২০১৬


ভালবাসার কদমতলা...

দিন দিন প্রতিদিন,প্রতিটা বৃষ্টির দিন
তোমার অপেক্ষাতে রয়েছি বিলীন।
যদি হয় ইচ্ছেরা বেসামাল,
তবে তুমি এসো এক বরষায়।
আমি আছি বসে পথ চেয়ে তোমারি কামনায়,
তুমি চলে এসো এক ভরা বর্ষায়।
ভিজব দোজনায়, মিশব দোজনায় ভাসব দোজনায়।
তুমি এসো,তুমি চলে এসো এক অজানা বর্ষায়
ভালবাসার কদমতলায়।




সোমবার, ২২ আগস্ট, ২০১৬

স্বপ্ন
জোনাকী আক্তার

একটা ছোট্ট নীড় বুনেছিলাম তোমাকে নিয়ে আমার ভাবনা আর ভালোবাসা দিয়ে , ছোট্ট নীড়ে ছোট ছোট পায়ে সর্বত্র বিচরণ আর আধো আধো স্বরে থাকবে সদা কলতান । তোমার দেওয়া কথা তুমি রাখোনি স্বপ্নটাকে তুমি গুঁড়েবালি করে দিয়েছ , নীড়টিকে তুমি ভালোবাসায় ভরিয়ে দিতে পারনি অবহেলায় আর শূণ্যতায় ভরিয়ে দিয়েছ । হয়ত আমার সাজানো স্বপ্নগুলো তোমার কাছে ছিল নিতান্তই ছেলেমানুষী , তাই পেরেছ ভুলে যেতে তোমার সাথে কাটানো দিনগুলো তাই বুঝনি কতটা গভীরতা আর ভরসা নিয়ে বলেছিলাম ভালোবাসি ।
#একলা_পথের_পথিক

সোমবার, ১৫ আগস্ট, ২০১৬



মিনতি আমার
-------Junaki Akter
তোমার মনের বিশাল আকাশে
দেবে কি আমাকে হারাতে সেথায়,
তোমার হৃদয়ের ছোট্ট নীড়ে
আমার জন্য একটা আসন চাই ।
বলো দেবে কি আমায় ?
তোমার মনে একটু ঠাঁই ।
তোমার সাথে অজানা পথে
হাতে হাত রেখে হারিয়ে যেতে চাই ,
ক্লান্ত হলে পথের শেষে
ছায়ার বেশে আমার পাশে তোমাকে যেন পাই ।
বলো দেবে কি আমায় ?
তোমার মনে একটু ঠাঁই ।
তোমার হৃদয়টাকে হৃদয়ের সব ভালোবাসার দিয়ে
ভরিয়ে দিতে চাই ,
তোমাকে নিয়ে অজস্র রঙিন কল্পনা দিয়ে
স্বপ্ন বুনতে চাই ।
বলো দেবে কি আমায় ?
তোমার মনে একটু ঠাঁই ।
#কাঙালিনী




শুক্রবার, ১২ আগস্ট, ২০১৬

নদীর জলে ভাসিয়ে দিতে ইচ্ছা করে ,
কষ্টগুলোকে বানিয়ে ভেলা ।
পারিনা ভাসাতে কষ্টের ভেলা ,
তাই নিজেই ভেসে যাই অকুল দরিয়াতে ॥

প্রতিটা মানুষ চায় তার ভালোবাসার মানুষটির ,
অবসর সময়টুকু তার সাথেই কাটুক ।
প্রতিটা মানুষের একটু চাওয়া থাকে ,
তার ভালোবাসার মানুষটি তাকে একটু বুঝুক ॥
ভালোবাসার মানুষটি তার হাত ধরে ,
সারাজীবন তার পাশে থাকুক ।
ভালোবাসার মানুষটির কাছে ,
অনেকের এই চাওয়াটুকুই পূরণ হয়না ।
যদিও খুব বেশি চাওয়ার নেই তাদের ,
তবুও অপূরণীয় থেকে যায় ।

কেন এমন হয় জোনাকী আক্তার ************************** ভাঙা গড়ার খেলায় নিজেকে বারবার গড়ি, দু:খ-সুখের ভেলায় ঘুম ভাঙার মতই কেটে যায় সুখের রেশ...